শিলিগুড়ি দার্জিলিং মোড়ের নরক যন্ত্রনা মেটাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে জরুরী বৈঠক
দি নিউজ লায়ন; শিলিগুড়ি দার্জিলিং মোড়ের নরক যন্ত্রনা মেটাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে জরুরী বৈঠক জেলা প্রশাসনের। আম সাধারনের ভোগান্তি নিয়ে কেন্দ্রের গড়িমসি
বরদাস্ত নয় রাজ্য সরকারের। জনগনের হেনস্থা রুখতে দ্রুত রেলের সঙ্গে কথা সেরে বেইলি ব্রিজ তৈরির প্রস্তাব জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দিলো দার্জিলিং জেলা প্রশাসন। সোমবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে জেলাশাসক এস পুনম বল্লম ও পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া ও পুর প্রশাসক গৌতম দেবের উপস্থিতিতে ইঞ্জিনিয়ারদের নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। ইতিমধ্যেই রাজ্যের তরফে দার্জিলিং মোড়ের রাস্তা সম্প্রসারনের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জমিও হস্তান্তর করা হয়েছে। তবে তারপরও কেন্দ্রের তরফে শুরু হয়নি এইএইচ সম্প্রসারনের কাজ। বিগত লোকসভা নির্বাচনের মুখে পাহাড়ের সাংসদ প্রতিশ্রুতি দেন জয়লাভ করে ক্ষমতায় এসেই ফোর লেন হবে শিলিগুড়ি দার্জিলিঙমোড় এলাকায়। আর এরপর থেকেই কখনও রেল কখনও জাতীয় সড়ক কর্তৃপক্ষের নানা টালবাহানা দিয়ে চলছেন তিনি। তবে শহরের জলন্ত সমস্যার মুখে মানুষের নিত্য ভোগান্তি মেটাতে শিলিগুড়ির কমিশনারেট থেকে দার্জিলিং মোড় সংযুক্তকরন করে বেইলি ব্রিজের তৈরি করতে চায় রাজ্য। তবে রেলেরলাইনের ওপর সেতু তৈরির ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। এদিন দ্রুত সেই অনুমোদনের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন দার্জিলিং জেলাশাসক। জেলাশাসক এস পুনম বল্লাম জানান জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়। তারা জানান রাস্তা সম্প্রসারনের বিষয়ে একটি পরিকল্পনা তাদের রয়েছে। তারা উর্দ্ধতন কর্তৃপক্ষকে পরিকল্পনার প্রস্তাব পাঠিয়েছে। তবে এখনও তার অনুমোদন মেলেনি। পাশাপাশি বেইলি ব্রিজের বিষয়টি তাদের বলা হয় এদিন। তারা জানান সেক্ষেত্রে রেলের অনুমোদন সংক্রান্ত জটিল প্রক্রিয়া রয়েছে। জেলাশাসক জানান যদিও পূর্ত দপ্তরের তরফে বেইলি ব্রিজ প্রকল্পের প্রস্তাব সত্ত্বর রেলকে পাঠানো হবে। এদিন বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও বিষয়টি দেখতে বলা হয়েছে। তারাও রেলকে প্রস্তাব পাঠাবেন এই বিষয়ে তা জানিয়েছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয় বেইলি ব্রিজ সম্পূর্ণভাবে রেলের অনুমোদনের ওপর নির্ভর। এ বিষয়ে রেলের সিদ্ধান্তই চূড়ান্ত। পুর কমিশনার জানান জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে ওই হাইওয়ে সম্প্রসারণ করে বড় ধরনের ফোরলেনের পরিকল্পনা রয়েছে। চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠালেও অনুমোদন আটকে রয়েছে। সে পরিকল্পনা বিশদে এদিন তারা পুরপ্রশাসক বোর্ডের চেয়ারম্যানকেও জানান।

Post a Comment